|
প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১
সিলেটের বালাগঞ্জে হত্যা মামলার আসামী দুই সহোদরকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের প্রায় একমাস থেকে তারা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
শুক্রবার গ্রেফতারকৃত দুইজনকে সিলেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- সিলেটের বালাগঞ্জ থানার হামছাপুর গ্রামের লতিব উল্ল্যাহর ছেলে সুরত আলী (৩৮) ও শামসুজ্জামান (২৬)। বৃহস্পতিবার রাতে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে তাদেরকে বালাগঞ্জ থানার পরিদর্শক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে গ্রেফতার করা হয়।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ জুলাই বালাগঞ্জ উপজেলার হামছাপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে কামরুল ইসলাম গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় কামরুলের ভাই ইমরান মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তাদেরকে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D