|
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬
দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হলেন মোট ৫০ হাজার ২৭৬ জন।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের মধ্যে একজন ছয় থেকে ১০ বছর বয়সী শিশু এবং অন্যজনের বয়স ৫৬ থেকে ৬০ বছরের মধ্যে।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন, খুলনা বিভাগে ১৯৯ জন, রংপুর বিভাগে ৪৭ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন এবং বরিশাল বিভাগে ১৪৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ২৭৬ জন।
ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৪৮, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ১৮ ও সিটি করপোরেশনের বাইরে ৮ জনের প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ২৫, ময়মনসিংহে ১৪, বরিশালে ১২, চট্টগ্রামে ১০, রাজশাহীতে ছয় এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D