|
প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমদ স্কুল শেষে বাড়িতে ফেরার পথে তার উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তার নিজ কর্মস্থল থেকে বাড়িতে ফেরার পথে মায়েরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ শেষ করে সহকারী শিক্ষক কবির আহমদ তার নিজ বাড়িতে ফেরার পথে মায়েরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছা মাত্র সন্ত্রাসীরা তাকে ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্নক আহত করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভতি করেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ডাক্তার।
শিক্ষক কবির আহমদ এর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় উপজেলাজুড়ে নিন্দার ঝড় বইছে। প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকদের বিভিন্ন সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা এবং দায়ীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। হামলার এ ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক বলে উল্লেখ করেছেন তারা।
প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে শিক্ষকের ওপর এ ধরনের হামলা শিক্ষক সমাজকে আতঙ্কিত করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D