|
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১
সিলেটে আপন দুই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। নগরীর আম্বরখানা মজুমদারি এলাকায় এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। তারা হলেন- সিলেট নগরের আম্বরখানা মজুমদারি এলাকার মৃত কলিমউল্লাহর মেয়ে শেখ রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)। তারা ৩১ নম্বর বাড়িতে থাকতেন।
পুলিশ জানায়, সকালে পরিবারের সদস্যরা বাসার ছাদে দুই বোনের লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেয়। পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আম্বরখানা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, তারা মোবাইল ফোন ব্যবহার করতেন না। বাসায় একটি ল্যান্ডফোন ছিল। রাতের কোনো এক সময় ছাদের ওপর থাকা পিলারের রডের সাথে ঝুলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি আরো বলেন, তারা চার বোন। এর মধ্যে একজনের বিয়ে হয়েছে। তিনি যুক্তরাজ্যে থাকেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D