নোয়াখালী থেকে অপহৃত তরুণী সিলেটে উদ্ধার : গ্রেফতার ১

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১

নোয়াখালী থেকে অপহৃত তরুণী সিলেটে উদ্ধার : গ্রেফতার ১

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা এলাকা থেকে অপহৃত তরুণীসহ এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৯ এর অভিযানে রবিবার রাতে শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিঃ এএসপি মোঃআব্দুল­াহ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহঅভিযান পরিচালনা করে। অভিযানকালে নোয়াখালী জেলারকোম্পানীগঞ্জ থানারমামলানং-০২/২৩১ তারিখঃ ০২/০৯/২১ ইংধারা; ৭/৩০ ২০০০ সালের নারী ও শিশুনির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ মূলে অপহরণকারী  মোঃ ইলিয়াছ তারেক (২০)-কে গ্রেফতার করা হয়। সে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র। এ সময় ১৩ বছর বয়সী ভিকমিকে উদ্ধার করা হয়।  পরবর্তী আইনগতব্যবস্থা গ্রহণকরার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী ও ভিকটিমসহ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করাহয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট