দক্ষিণ সুরমা তেতলীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১

দক্ষিণ সুরমা তেতলীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা প্রতিনিধি : তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম.এ সালাম এর নির্দেশে দক্ষিণ সুরমার তেতলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতবিনিময় সভা ১৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাহেদ আহমদ এর বাড়িতে অনুষ্ঠিত হয়।

বরইকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ এনামুল হক এর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাহেদ আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলাই, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য শামীম সিদ্দিকী, সাহেদ খান স্বপন, মোফাজ্জল হোসেন পিরু, শাহ আব্দুল মুকিত, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা আনা মিয়া, নানু মিয়া, সোনাহর আলী সোহেল, রুহেল আহমদ কালাম, দিলোয়ার হোসেন খোয়াজ, আসাদ উদ্দিন রুকন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মন্টু কুমার নাথ, স্বেচ্ছাসেবক দল নেতা রুশন আহমদ, দক্ষিণ সুরমা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রাসেল আহমদ, আলী আশরাফ ফয়েজ, বিএনপি নেতা আব্দুর রহিম, আব্দুস ছামাদ, বাবলা মিয়া, লেবু মিয়া, জুনেদ আহমদ, খালেদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসনে নিষ্পেষিত জাতি মুক্তির জন্য তীর্থের কাকের ন্যয় অপেক্ষা করছে। জাতির এই ক্রান্তিলগ্নে শহীদ জিয়ার সৈনিকদেরকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। তৃনমূল নেতাকর্মীরাই দলের প্রাণ। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও জনপ্রিয় সংগঠন হিসেবে বিএনপিকে শক্তিশালী ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত রাখতে হলে তৃণমূল বিএনপিকে আরোও সুসংগঠিত গতিশীল করতে হবে। নেতৃবৃন্দ ব্যারিস্টার এম.এ সালামের দিক নির্দেশে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে বিএনপি সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।



 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট