|
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২১
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব দরগাহে হযরত শাহজালাল(র.) দরগাহে তৃতীয় জানাজাশেষে দরগাহ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। জানাজায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জে জানাজায় রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সুনামগঞ্জ-২ আসনের সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী ও মরহুমের ছেলে ব্যারিস্টার আমিনুল হক। এছাড়াও জানাজায় অংশ নেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলসহ যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মুসল্লিগণ।
এর আগে সকালে মরহুমের মরদেহ ঢাকা থেকে সুনামগঞ্জ এসে পৌঁছে। পরে তাঁর মরদেহবাহী কফি নিয়ে যাওয়া হয় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে। সেখানে তাঁর সহকর্মী ও অনুজ আইজীবীগণ শ্রদ্ধা নিবেদন করেন। পরে সুনামগঞ্জ পৌরসভার সামনে এনে রাখা হয়। এখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, প্রবীন এই আইনজীবীর মৃত্যুতে সুনামগঞ্জে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শিদকার-এর সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আহমদ সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত ফুল কোর্ট রেফারেন্সে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু, সিনিয়র আইনজীবী আফতাব উদ্দিন, হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সৈয়দ শামছুল ইসলাম, আবুল মজাদ চৌধুরী, রবিউল লেইছ রোকেশ, মল্লিক মঈন উদ্দিন, স্বপন কুমার দাশ রায়, আব্দুল হক, শেরে নূর আলী, আবুল বাশার ও সাহেল আহমদ প্রমুখ।
গত বুধবার দুপুরে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মারা যান এই রাজনীতিবিদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D