২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১
সিলেট বিভাগে অতিমারি করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে।
গত ২৪ ঘন্টায় মাত্র একজনের মৃত্যুর পাশাপাশি করোনা শনাক্ত হয়েছে মাত্র ৬৩ জনের। এ নিয়ে এ বিভাগে ১১৩০ জনের মৃত্যু হলো।
সিলেট স্বাস্থ্য বিভাগের সোমবারের বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়, ২৪ ঘন্টায় ৯১৬ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬.৮৮ ভাগ।
সবমিলিয়ে এ বিভাগে ৫৩ হাজার ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে একদিনে সুস্থ ২০০ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৬৫৮১ জন। এছাড়া, একদিনে র ্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে নতুন ভর্তি ৫ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি ১৪৪ জন। ওসমানী হাসপাতালে ভর্তি ১১২ জনের সন্দেহভাজন ৭৩ জন, পজিটিভ ৩৩ জন ও আইসিইউতে ভর্তি ৬ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D