৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১
এক নারীকে যৌন হয়রানির ভিডিও ভাইরাল হওয়ার পর ঢাকা সবুজবাগ থানা আওয়ামী লীগের নেতা চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী ওই নারী শ্লীলতাহানির অভিযোগে মামলাটি করেছেন।
সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার বিরুদ্ধে ওই নারীর অভিযোগ, দরজা বন্ধ করে তার শ্লীলতাহানি করা হয়েছে।
পুলিশের সবুজবাগ জোনের সহকারী কমিশনার মনতোষ বিশ্বাস বলেন, ওই নারী গত শনিবার মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে গত শুক্রবার রাতে চিত্তরঞ্জনের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরদিন করা মামলায় ওই নারী লিখেছেন, রাজারবাগ কালীবাড়ি এলাকায় রাস্তার পাশে তার শ্বশুরের চায়ের দোকান আছে। দোকানটি সংস্কার করতে দিচ্ছেন না ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাশ। উল্টো তার শ্বশুরের কাছে কাউন্সিলর ৪০ হাজার টাকা দাবি করেন। এ বিষয়ে কাউন্সিলরের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি তার কার্যালয়ে যেতে বলেন। তিনি স্বামীর সাথে কার্যালয়ে গেলে শ্লীলতাহানি করা হয়।
ওই নারী বলেন, টাকার বিষয়ে কথা বলার পর কাউন্সিলর তাকে পাশের রুমে যেতে বলেন। রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। সেখানে তিনি শ্লীলতাহানি করেন।
এ বিষয়ে জানতে চাইলে চিত্তরঞ্জন দাস বলেন, ‘ওই সময় নাটকের রিহার্সাল দিচ্ছিলাম। নাটকের নাম ‘ঢাকার অসুখ ডাক্তার চাই’। নারীর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, মন্দিরের সম্পত্তি দখল নিয়ে তার শ্বশুরের সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা চলছে। সে কারণে তিনি এটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D