সিলেটে ফুলেল শুভেচ্ছায় শিক্ষার্থীদের বরণ

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

সিলেটে ফুলেল শুভেচ্ছায় শিক্ষার্থীদের বরণ

Manual8 Ad Code

স্কুল খোলার প্রথমদিনে রবিবার আনন্দ-উল্লাসে মুখরিত ছিল সিলেটের প্রতিটি শিক্ষাঙ্গনের ক্যাম্পাস। বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিবাদন জানানো হয়। স্যানিটাইজার ও তাপমাত্রা পরিমাপের যন্ত্র  নিয়ে স্কুল ফটকে দাঁড়ানো ছিলেন স্কুলের শিক্ষক-স্টাফরা।

Manual7 Ad Code

 রবিবার সকালে সিলেট নগরীর কয়েকটি স্কুল ঘুরে দেখা যায়,করোনা মহামারি কাটিয়ে প্রায় দেড় বছর পর খুলোয় বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি । প্রতিটি বিদ্যালয়েই শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ¡াস ছিল দেখার মত। শিক্ষার্থীদের কাছে পেয়ে আনন্দে উদ্বেলিত ছিলেন শিক্ষকরাও। দীর্ঘদিনের অদেখা বন্ধুকে প্রতিষ্ঠান প্রাঙ্গণে পেয়ে সবাই জড়িয়ে ধরছে একে অপরকে। সকাল থেকেই সিলেট নগরীর রাস্তায় ছিল শিক্ষার্থীদের আনাগোনা। স্কুলের প্রিয় পোশাকটি গায়ে জড়িয়ে তারা ছুটছিল স্কুলের পথে। স্কুল-কলেজের সামনে আবার সেই অভিভাবকদের জটলা। প্রচন্ড রোদ-গরম উপেক্ষা করেই স্কুল-কলেজগুলোর ফটকের সামনে শিক্ষার্থী-অভিভাবকেরা সময়মতো হাজির হয়েছেন। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের সবাইকে মাস্ক পরে থাকতে দেখা যায়।

সিলেট নগরীর লন্ডনী রোডের বাসিন্দা আফজাল হোসেন মেয়েকে মোটর সাইকেলের পেছনে বসিয়ে স্কুলে নিয়ে যাচ্ছেন। জানালেন তার মেয়ে স্কলার্সহোমের পড়ে। প্রায় আঠারো মাস পর মা মণিকে নিয়ে স্কুলে যাচ্ছি। জীবনে প্রথম স্কুলে যাওয়ার মতোই আনন্দিত সে। করোনা কালীন সময়ে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। সবকিছি আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসুক এই প্রত্যাশা ।

Manual8 Ad Code

সিলেটের সিনিয়র সাংবাদিক হুমায়ুন রশীদ চৌধুরী জানান, সকাল সাড়ে ৮টায় তিনি মেয়েকে নিয়ে স্কুলে আসেন। স্কুল ছুটি হয় ১১টা ২০ মিনিটে। দীর্ঘদিন পর মেয়েকে স্কুলে আসতে পেরে স্বস্তি প্রকাশ করেন এ সাংবাদিক।

Manual1 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code