২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সমাজ পরিবর্তনে তাদের ভূমিকা অনস্বীকার্য।
শুক্রবার সিলেটের জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ইউএনও জৈন্তাপুর নুসরাত আজমেরী হক, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজর ব্যবস্থাপনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রোহীনি রঞ্জন দে, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুফিজুর রহমান চৌধুরী, উপাধ্যক্ষ কামরুল আহমেদ শেরগুল, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ও প্রেসক্লাব সভাপতি শাহেদ আহমদ, জৈন্তাপুর তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনিস্টিউটের অধ্যক্ষ মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, সহকারী অধ্যাপক মুজিবুর রহমান ও শাহ আলম, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের কম্পিউটার প্রদর্শক ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রটারী সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ নেতা ফারুক আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কুতুব উদ্দিন, ছাত্রলীগ নেতা শাহিন প্রমুখ।
উদ্বোধনশেষে মন্ত্রী কলেজের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং কলেজের প্রতিষ্ঠাতা মরহুম রশীদ হেলালির রুহের মাগফেরাত কামনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D