২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১
পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে ১৬২ রানের বড় লক্ষ্য দিল নিউজিল্যান্ড। শুক্রবার বিকেলে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৬১ রান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৪.২ ওভারে ১ উইকেট হারিয়ে সংগ্রহ ২৬। ওপেনার লিটন দাস ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। তার স্থানে নেমেছেন সৌম্য সরকার। তিনি সঙ্ঘ দিচ্ছেন মোহাম্মদ নায়িম শেখকে।
আগের চার ম্যাচে রান না উঠলেও সিরিজের শেষ ম্যাচে বড় রান তুলে নিয়েছে সফরকারীরা। ফলে ১৬২ রানের টার্গেটে ব্যাট করছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাইম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ
রাচিন রবিন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকঞ্চি, স্কট কাগেলেইন, অ্যাজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, বেন সিয়ার্স।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D