২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৫০ নমুনা পরীক্ষা করে নতুন ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৪৭ শতাংশ। এ সময় করোনায় মারা গেছেন আরও সাতজন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ৪২ জন, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ২০ জন শনাক্ত হন। সব মিলে বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৭৫৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৪২২ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১৮৪, হবিগঞ্জে ৬ হাজার ৫৫৫ এবং মৌলভীবাজারে ৭ হাজার ৯২১ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে করোনায় মৃত সাতজনের মধ্যে ছয়জন সিলেট জেলার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও একজন।
বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১২১ জন। এর মধ্যে সিলেট জেলার ৮২০ জন, সুনামগঞ্জের ৭২, হবিগঞ্জের ৪৭ এবং মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১১০ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D