৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১
সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনে আন্দোলনের জন্য বিএনপি প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলোচনায় এ কথা জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ বর্তমানে শোষণকারী ও নির্যাতনকারী দলে পরিণত হয়েছে। তারা দেওলিয়া হয়ে গেছে। আমরা সব দলের সাথে কথা বলছি, ঐক্যবদ্ধ হয়ে এ সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ অর্থ উপার্জনকারী, জনগণকে শোষণকারী ও নির্যাতনকারী দল হিসেবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আওয়ামী লীগ সরকার আমলাদের ওপর নির্ভর করে টিকে আছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, দেশে এখন আমলাদের কোটি কোটি টাকার সম্পদ। একজন পুলিশের সাব ইন্সপেক্টরের ঢাকা শহরে বাড়ির সংখ্যা ১৮টি। এ ছাড়া দেশের বাইরেও বাড়ি আছে। তা হলে একজন পুলিশের যদি এই অবস্থা হয় তা হলে গোটা সিস্টেমের কী অবস্থা, এটা একটু চিন্তা করে দেখুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D