প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ারকে প্রেস কাউন্সিলের আজীবন সম্মাননা পদক প্রদান

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১

প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ারকে প্রেস কাউন্সিলের আজীবন সম্মাননা পদক প্রদান

সুনামগঞ্জের কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক সদ্যপ্রয়াত হাসান শাহরিয়ারকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আজীবন সম্মাননা পদক- ২০২১ প্রদান করা হয়েছে।  শনিবার ” বঙ্গবন্ধু ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ” শীর্ষক সেমিনারে তার পরিবারের হাতে এ পদক তুলে দেয়া হয়।

এ উপলক্ষে তথ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস কাউন্সিলের প্যানেল চেয়ারম্যান  সৈয়দ রেজাউর রহমান । তথ্য মন্ত্রী ডঃ হাসান মাহমুদ প্রধান অতিথি হিসাবে এ পদক প্রদান করেন।

অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা,  বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী,নঈম নিজাম, সৈয়দ ইশতিয়াক রেজা ও তথ্য সচিব মকবুল হোসেন বক্তৃতা করেন।

প্রয়াত সাংবাদিক হাসান শাহরিয়ার এর অগ্রজ আইনজীবী কলামিষ্ট হোসেন তওফিক চৌধুরী তার পক্ষ থেকে পদক গ্রহণ করেন। উল্লেখ্য যে, হাসান শাহরিয়ার সাংবাদিক ও রাজনীতিবিদ মকবুল হোসেন চৌধুরীর কনিষ্ঠপুত্র। তিনি গত ১০ এপ্রিল ঢাকায় ইন্তেকাল করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট