২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের প্রতি আস্থাশীল হয়ে, দলীয় সিদ্ধান্ত মেনে প্রতিবাদ স্বরূপ সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রচারণায় না নামায় ও ভোট না দেয়ায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকের অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।
আওয়ামী লীগ জনগণের কোটি কোটি টাকা শ্রাদ্ধ করে তথাকথিত বিজয়ের উৎসব উদযাপন করছে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনে তাঁর দলকে বিজয়ী করার জন্য জনগণকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেছেন- জনগণ নাকি এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আওয়ামী লীগের এমন বক্তব্যে জনগণ হাসবে না কাঁদবে তা তারা ভেবে পাচ্ছে না। যখন ভোট ডাকাতিতে ভোটাধিকারহারা জনগণ ব্যথিত, বিমর্ষ ও বাক্যহারা, তখন তাদেরকে নিয়ে এধরণের বক্তব্য নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয়।
এরকম ভূয়া ভোটের নির্বাচন বিশ্বের গণতন্ত্রকামী মানুষ ও তাদের নির্বাচিত সরকারের কাছে এর কোন কানাকড়ি মূল্য নেই।
ব্যারিস্টার সালাম বলেন, মিথ্যা জয়ের আনন্দের আতিশয্যে এদের বিভৎস রুপ দেখে দেশবাসী ভীত-শঙ্কিত। এদের নিষ্ঠুরতায় বাংলাদেশ এখন আদিম অন্ধকার যুগে প্রবেশ করেছে।
তিনি আরো বলেছেন, মানুষের মন থেকে বিএনপিকে মুছে ফেলতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গৃহবন্দী করে রাখা হয়েছে। ব্যারিস্টার এম এ সালাম বলেন, দেশের মানুষ বিএনপিকে ভালোবাসেন। তাই বাংলার মানুষের দল বিএনপিকে যে মুছে ফেলতে চেষ্টা করবে তাকে তারাই প্রতিহত করবেন। ইনশাআল্লাহ, জনগণ আবারও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপিকে ক্ষমতায় আনবে এবং তারেক রহমান বাংলার মাটিতে ফিরে আসবেন গণতন্ত্রের এক বিজয়ী সেনাপতি হিসেবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D