লাখাইয়ে হাওরে গণধর্ষণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে : ওসি

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১

লাখাইয়ে হাওরে গণধর্ষণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে : ওসি

হবিগঞ্জের লাখাই উপজেলার টিক্কা হাওরে নববধূকে ধর্ষণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন থানার ওসি সাইদুল ইসলাম।

তিনি জানান, গণধর্ষণের অভিযোগ পেয়ে তারা মাঠে নেমেছেন। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

গত ২৫ আগস্ট স্বামীর সাথে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই নববধূ।  ধর্ষণকারীরা তার স্বামীসহ কয়েকজনকে মারধরও করে।  তবে, ঘটনার ৬দিন পর বুধবার রাতে ওই নববধূকে ভর্তি করা হয় হাসপাতালে।

ভুক্তভোগী নববধূর স্বামীর অভিযোগ, দুর্বৃত্তরা ওই দিনের ঘটনার ভিডিও দৃশ্যধারণ করে রেখেছে। এ সময় বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছিল তাকে। এই ভয়ে তিনি বিষয়টি প্রকাশ করা থেকে বিরত ছিলেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিলেক অফিসার ডা. মুবিন উদ্দিন চৌধুরী জানান, ধর্ষণের অভিযোগে ওই নববধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) তার ডাক্তারী পরীক্ষা করানো হবে। এরপর  তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না বোঝা যাবে।

ভুক্তভোগীর স্বামী লাখাই উপজেলার বাসিন্দা রাকিব আহমেদ জানান, সম্প্রতি তিনি তার গ্রামের এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের পর গত ২৫ আগস্ট স্ত্রীসহ কয়েকজন বন্ধুকে নিয়ে উপজেলার টিক্কা হাওরে নৌকা নিয়ে আনন্দ-ভ্রমণ করতে যান। একপর্যায়ে বাড়িতে ফিরতে রাত হলে তার গ্রামেরই পাঁচ যুবক তাদের নৌকায় উঠে দেশীয় অস্ত্র দিয়ে তাদের জিম্মি করে। পরে সবাই মিলে নববধূকে ধর্ষণ করে। এ সময় তারা তাদের মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। বাধা দিলে রাকিবসহ তার বন্ধুদের মারধর করে।

রাকিব আরও জানান, দুর্বৃত্তরা ধর্ষণের ভিডিও ধারণ করার পর বলেছে, বিষয়টি নিয়ে কাউকে কিছু বললে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। এ অবস্থায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট