২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১
করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে জেলা পরিষদের উদ্যোগে শহরের লক্ষণশ্রী তেঘারিয়া ঈদগাহে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সদর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমানসহ অনেকে।
প্রতিজনকে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি পিয়াঁজ ও ১ কেজি আলু দেয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D