না ফেরার দেশে বরেণ্য রম্যলেখক আতাউর রহমান

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১

না ফেরার দেশে বরেণ্য রম্যলেখক আতাউর রহমান

গোলাপগঞ্জের কৃতি সন্তান দেশের বরেণ্য রম্য লেখক, ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও সাবেক কূটনীতিক আতাউর রহমান আর নেই (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে

আজ শনিবার (২৭ আগস্ট) সকাল ৬ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  বেশকিছু দিন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

মরহুমের জানাজা তাঁর গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ মাদরাসা মাঠে আজ বাদ মাগরিব অনুষ্ঠিত হবে। পরে তার নিজ জন্মভূমি নগর গ্রামে তাঁর দাফন সম্পন্ন হবে। চাকুরী থেকে অবসর গ্রহণের পর তিনি ঢাকায় বসবাস করতেন। তিনি ২ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেট আন্তঃপ্রান দেশবরেণ্য লেখক ও শিক্ষাবিদের ইন্তকালে এলাকাসহ সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৪২ সালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামে জন্মগ্রহণ করেন  তিনি।

 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেএম এ ডিগ্রি নেওয়ার পর মদনমোহন কলেজ ও এমসি কলেজে শিক্ষকতা করেন। পরে তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিএসপি অফিসার হিসেবে চাকুরীতে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি  লন্ডন ও রিয়াদস্থ বাংলাদেশ বানিজ্যিক ও কূটনীতিক দায়িত্ব পালন করেন।

২০০২ সালে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন।অবসরগ্রহণের পর তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। আমলা, লেখক, শিক্ষক, কূটনীতিক, অসাধারণ বক্তা সিলেট আন্তঃপ্রাণ প্রচন্ড জনপ্রিয় এ লেখকের এপর্যন্ত ২৪ বই প্রকাশিত হয়েছে।

দুই দুগুণে পাঁচ’ শিরোনামে বাস্তব অসঙ্গতি তুলে ধরে সংবাদপত্রে তাঁর রম্য লেখা ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছিল। বিভিন্ন অনুষ্ঠানে অসাধারণ বক্তৃতার জন্যেও তিনি বিখ্যাত ছিলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট