৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২১
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাওয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। এ সময় পুলিশকে একাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস ছুড়তে দেখা যায়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে এ সংঘর্ষ হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মামুন খান নয়া বলেন, বেলা ১১টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি ছিল। কর্মসূচি পালন করতে ঢাকা মহানগর বিএনপির সাথে ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাজারে এসেছিলেন। এ সময় নেতাকর্মীরা মাজারে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের ওপর চড়াও হয় ও একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তিনি বলেন, ‘কোনো মতে আমরা জীবন নিয়ে ফিরে এসেছি।’
তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D