৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২১
২০ জুন ২০২১, রবিবার : দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শফী আহমেদ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র মোতাবেক শফী আহমেদ চৌধুরীকে বিএনপির কেন্দ্রীয় কমিটির পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক দল থেকে তাকে বহিষ্কার করা হলো।
এতে আরও বলা হয়, দলের শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার প্রেক্ষিতে গত ১৫ জুন কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। ওই নোটিশের জবাবে শফী আহমেদের বক্তব্য গ্রহণযোগ্য ও সন্তোষজনক হয়নি বিধায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, সরকারি দলের সঙ্গে আঁতাত করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় তিনি লিপ্ত ছিলেন এ কারণে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এঁদের স্থান বিএনপিতে আর হবে না।
চূড়ান্ত বহিষ্কারের প্রতিক্রিয়ায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক সাহেদ আহমদ বলেন সততার বিষয়ে যে আপোস করে, সে কখনো একজন যোগ্য নেতা হতে পারে না। তাই বহিষ্কার তার প্রাপ্য ছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D