৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১
সাহেদ আহমদ : একদিকে পরীমনি আরেক দিকে পুলিশের সোনামনি, এক কথায় ‘দেশ এখন সার্কাস তৈরির কারখানা’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘বাংলাদেশে এত সমস্যা, চুরি, ডাকাতি, অর্থপাচার, স্বাস্থ্যখাতে দুর্নীতি; জাতীয় সংসদে এসব নিয়ে আলোচনা হয় না। আলোচনা হয় জাদুমনি, সোনামনি, পরীমনিকে নিয়ে। যেসব সমাজের কোনো উপকারে আসে না, জাতির প্রয়োজনে আসে না।’ ‘কি করে পুলিশের একজন প্রধান একটা বোট ক্লাবের সভাপতি হয়?’ এ নিয়ে তদন্তেরও দাবি জানান তিনি। শুক্রবার, জুন ১৮, ২০২১ জাতীয় প্রেসক্লাবে নবীন দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলাল বলেন, ‘বাংলাদেশকে নিয়ে একটা খেলা চলছে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আমাদের কাছ থেকে এনআইডির দায়িত্ব নিয়ে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেয়া হল? নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে নির্বাচন কমিশনের কফিনে শেষ পেরেক মারা হয়েছে। তার মানে কি? জীবিত মানুষের তো কফিন হয় না। কফিন তো হয় মৃত মানুষের। নির্বাচন কমিশন যে একটা কফিন, অনেক আগেই মারা গেছে, সেটাই নির্বাচন কমিশন স্বীকার করেছে।’ তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার রোগমুক্তির সাথে দেশের রোগমুক্তি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এ দুটো আলাদা করে দেখার কোনো উপায় নেই। বেগম খালেদা জিয়ার যেমন রোগমুক্তি দরকার, তেমনি দেশের একটা রোগ আছে, গণতন্ত্রহীনতা, সেই রোগ মুক্তিরও দরকার।’ সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ আয়োজক সংগঠনের নেতাকর্মীরা বক্তৃতা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D