২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২১
ভারতের একটি রাসায়নিক কারখানার স্যানিটাইজার প্রস্তুতকরণ ইউনিটে আগুন লেগে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
সোমবার (৭ জুন) মহারাষ্ট্রের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে, সোমবার দুপুরের দিকে পুনের এসভিএস অ্যাকুয়া টেকনোলজিয়ের একটি প্ল্যান্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
স্থানীয় দমকলকর্মীরা এনডিটিভিকে জানিয়েছেন, আগুন লাগার সময় কারখানাটির ভেতর অন্তত ৩৭ জন কর্মী ছিলেন। এখন পর্যন্ত ২০ জনকে বের করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষের তথ্য মতে, অগ্নিকাণ্ড শুরুর পর থেকে তাদের অন্তত ১৭ জন কর্মী নিখোঁজ।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে স্যানিটাইজার কারখানা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে।
উল্লেখ্য, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং নিখোঁজ কর্মীদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এক দমকল কর্মকর্তা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D