২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মে ১১, ২০২১
জান্নাতুল মাওয়া ইসলামিক একাডেমির উদ্যোগে পুরস্কার বিতরণ
দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের দক্ষিণ বলদীতে জান্নাতুল মা’ওয়া ইসলামিক একাডেমির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্স শেষে প্রশিক্ষর্ণার্থীদের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ১০ মে সোমবার, ২৭ রমজান বাদ জোহর একাডেমীর হলরুমে অনুষ্ঠিত হয়।
হাজী আনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা দর্পণ পত্রিকার সহ-সম্পাদক সাহেদ আহমদ।
একাডেমির পরিচালক মাওলানা জাহিদ আহমদ মাআজ এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রধান পরিচালক মাওলানা আব্দুল গনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল মা’ওয়া পরিচালনা কমিটির সভাপতি নূরুল ইসলাম রুপন, বিশিষ্ট সমাজসেবী লিপন আহমদ সমাজসেবী রুহেল মিয়া, সবুজ শ্যামল সমাজ কল্যাণ এন্ড ক্রীড়া সংস্থার সভাপতি মিসবাহ উদ্দিন মোহন, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, একাডেমির পরিচালক হাফিজ সুহাইল আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাহিম আহমদ, নাদির হোসেন জুনেদ, ইমরান হোসেন খান, মাওলানা কামরুল ইসলাম, শমসের আলী, আতিক আহমদ প্রমূখ।
প্রধান অতিথি সাহেদ আহমদ বলেন, বিশুদ্ধ তেলাওয়াত ব্যতিত নামাজ কবুল হবে না। নামাজে পূর্ণতা এনে দেয় বিশুদ্ধ তেলাওয়াত। প্রত্যেক মুসলমানের জন্য বিশুদ্ধভাবে কুরআন পাঠ করা ফরজ। কুরআন আমাদের মনে প্রশান্তি আনে। কুরআন ও হাদিস দ্বারা চলতে পারলে দুনিয়া ও আখিরাতে আল্লাহতায়ালা এর প্রতিদান আমাদের দেবেন। তিনি আরো বলেন, মহাগ্রন্থ আল কুরআন বিশ্ব মানবতার মুক্তির সনদ হিসেবে এই রমজান মাসেই নাযিল হয়েছে। তাই পবিত্র মাহে রমজানে কুরআনের সমাজ বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে।
বক্তারা বলেন, আল্লাহ রাব্বুল আল আমীন মহাগ্রন্থ আল কুরআনুল করীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য নির্দেশ দিয়েছেন। কুরআন থেকে ফায়দা গ্রহণ করতে হলে আমাদেরকে আল কুরআন বুঝে পড়তে হবে। সমাজের প্রতিটি স্তরে কুরআনের চর্চা করতে হবে। বক্তারা কুরআন মাজীদ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করার জন্য জান্নাতুল মা’ওয়া ইসলামিক একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। প্রতি রমজান মাসে কুরআন প্রশিক্ষণ কোর্স চালু থাকলে ইনশাল্লাহ ভবিষ্যতে প্রতিটি ঘরে ঘরে ক্বারী এবং ক্বারীয়া তৈরী হবে। এজন্য আমাদের সকলকে সহযোগিতা করতে হবে, সবাই সহযোগিতা করলে এই কুরআন প্রশিক্ষণ কোর্স ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D