২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মে ৯, ২০২১
প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রোববার দুপুরে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।
তবে এখনো পুরোপুরি সুস্থ নন রিজভী। ফলে হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাকে মেনে চলতে চিকিৎসকদের কঠোর নির্দেশনা। বাসায় আইসোলশনে থেকে নিতে হবে চিকিৎসা। চিকিৎসকদের পরামর্শে আরও এক-দুই মাস তাকে থাকতে হবে নিবিড় পর্যবেক্ষণে।
বর্তমানে তার বাড়তি অক্সিজেন না লাগলেও বাসায় সার্বক্ষণিক অক্সিজেন ব্যবস্থা রাখতে হবে। যাতে সামান্য শ্বাসকষ্ট হলে সাথে সাথে অক্সিজেন সাপোর্ট দেয়া যায়।
রিজভীর পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। রুহুল কবির রিজভীর পরিবারের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার তার সুস্থতায় সবার দোয়াও চেয়েছেন।
গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি ও অক্সিজেনের মাত্রা কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ রুহুল কবির রিজভীর সার্বিক খোঁজ-খবর রাখছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D