২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১
করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে শেফা’র দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) নগরীর একটি জামে মসজিদে বাদ আছর স্বাস্থ্যবিধি মেনে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর উদ্যোগে এই খতমে শেফা’র দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ ইনামুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপির সাবেক আহবায়ক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকী, সহ-সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, ডা. নাজমুল ইসলাম, ফাত্তাহ্ বকসি, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আহাদুন নুর তপন, যুগ্ম সম্পাদক মাহবুব কাদির শাহী, আব্দুল আজিজ, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, শহর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান, বিএনপি নেতা আব্দুস শুকুর, জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, বিএনপি নেতা মমতাজ হোসেন মুন্না, চৌধুরী মোহাম্মদ সোহেল, আলমগীর কবির মুন্না, খালেদ আকবর চৌধুরী, গেদা মিয়া, ইফতেখার হোসেন বিপুল, সোহেল মাহমুদ, সোহেল আহমদ, ফজলে এলাহী পাপ্পু, আলী আহমদ লাহীন, সাহেদ আহমদ, ড্যাব সিলেট জেলা সাধারণ সম্পাদক ডাঃ শাকিলুর রহমান, সাবেক ছাত্রদল নেতা এমজিএ সুহিন, এবিএম মজুমদার রনি, আব্দুর রহিম, খান হাসান, কাওসার হোসেন রকি, সিদ্দিকুর রহমান রুহেল, হোসেন খান ইমাদ, মহানগর ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক নাইম আহমদ, ছাত্রদল নেতা কাওসার আহমদ শিবলু, আলী আহমদ শাকিল, কাওসার আহমদ হৃদয়, ফখরুল ইসলাম, জামিল আহমদ জিসান, শাওন আশরাফ, রিফাত আহমদ প্রমুখ।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D