১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১
সিলেটের তিনটি আরটি-পিসিআর ল্যাবে সোমবার (১২ এপ্রিল) সফররত দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলের ৫ সদস্যসহ আরও ১১৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
এর মধ্যে ওই ৫ নারী ক্রিকেটার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সোমবার রাতে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদেরসহ ২৪ জনের করোনা পজিটিভ এসেছে।
আক্রান্ত হওয়া পাঁচ ক্রিকেটার হলেন- লিয়া জনস, সিনালাে জাফটা, নবােলুমকো বেনেতি, রবেইন সিয়ারলে ও দলীয় ম্যানেজার মাতসিপি মারসিয়া লেটসালাে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ড. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে জানান, ‘দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটারসহ সোমবার ওসমানীর ল্যাবে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৯ জন রয়েছেন।’
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং নারী দলের সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল প্রোটিয়া মেয়েরা। তবে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় সিরিজের শেষ ম্যাচটি বাতিল করা হয়েছে।
একইদিনে সিলেট বক্ষব্যধি হাসপাতালে নমুনা পরীক্ষায় ১৯ জনের ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান, ‘সোমবার শাবির ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D