খালেদাই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী : খন্দকার মোশাররফ

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬

Manual2 Ad Code

দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে খালেদা জিয়াই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।

Manual7 Ad Code

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

Manual8 Ad Code

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে গনতন্ত্র নেই, আছে একদলীয় শাসন। গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। আর সুষ্ঠু নির্বাচন হলে খালেদা জিয়াই হবেন এ দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

Manual4 Ad Code

তিনি বলেন, তারেক রহমান হলো দেশের ভবিষ্যৎ এটা ক্ষমতাসীনরা খুব ভালো করেই জানে তাই তাকে জেলে ঢুকিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছে। । বিএনপিকে নিশ্চিহ্ন করতেই তাদের এ ষড়যন্ত্র। কিন্তু তারা সফল হতে পারেননি। বিএনপি এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় দল।

Manual5 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code