২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযানে একটি বেসরকারি চক্ষু হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেলা প্রশাসন, সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় সিলেট জেলা প্রশাসন।
অভিযানকালে হোটেল গ্র্যান্ড সুরমাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় বিভিন্ন অনিয়মের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া আল-বারাকা চক্ষু হাসপাতালকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D