২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারসহ বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌহিদুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার মো. আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ঢাকায় পুলিশ অধিদপ্তরে কর্মরত ডিআইজি সরোয়ার মুর্শেদ শামীম, যাকে সিলেটের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে আরও দুই ডিআইজি পদমর্যাদার কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ডিআইজি হিসেবে ময়মনসিংহ রেঞ্জে বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে পূর্বের একটি বদলি আদেশ বাতিলের বিষয়ও উল্লেখ করা হয়েছে। গত ২৮ জুন জারিকৃত এক আদেশে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের ডিআইজি (এএফডিএন) হিসেবে বদলি করা হয়েছিল, যা বর্তমান প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল ঘোষণা করা হলো।
জনস্বার্থে জারি করা এই বদলি ও নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D