১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের ট্যাংকার লাইনচ্যুত হয়ে প্রায় ২৮ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জের গুতিগ্রামে দুর্ঘটনাকবলিত ট্যাংকারগুলো উদ্ধার ও লাইন মেরামত করা হলে আজ ভোরে রেল চলাচল শুরু হয়।
রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, ভোর পাঁচটা থেকে ট্রেন চলাচল পূনরায় শুরু হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাত বারোটার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থগ্রাম এলাকায় তেলবাহী ট্রেনের সাতটি ট্যাংকার লাইনচ্যুত হয়। দুমড়ে-মুচড়ে যায় রেললাইন ও ট্যাংকার। এতে সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় শিডিউল বিপর্যয়।
এরপর শুক্রবার সকাল থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্যাংকারগুলো উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে।
দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি জানতে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে তেলবাহী কয়েকটি ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেগুলো সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়েন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D