১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
নগরীর আখালিয়া নোয়াবাড়ি এলাকায় মসজিদের দানবাক্স চুরি হয়েছে। এর পাশাপাশি চুরি হয়েছে আরো ৫টি দোকানে। চোরেরা নগদ টাকা পয়সাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
গত বৃহস্পতিবার রাতের শেষদিকে এ ঘটনা ঘটে। চুরি হওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- সোহা ভেরাইটিজ স্টোর, মা-বাবা এন্টারপ্রাইজ, বণিক স্বর্ণ শিল্পালয়, মাহমুদা ভেরাইটিজ স্টোর ও একটি সবজির দোকান। একই সাথে এলাকার হাজি ইজ্জত উল্লাহ জামে মসজিদের দুটি দানবাক্সও চুরি হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ৪টার দিকে দোকানগুলো ও মসজিদে চুরির ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেয়ে বাইরে বেরিয়ে এসে চোরদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। চোরেরা দোকান গুলো থেকে নগদ টাকা, সিগারেট, কসমেটিক্স সামগ্রী, মোবাইল রিচার্জ কার্ডসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এসময় চুরির সাথে জড়িত কাউকে চিনতে পারেননি স্থানীয়রা।
এসএমপির জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, এখন পর্যন্ত এলাকার কেউ থানায় কোন অভিযোগ করেনি। পুলিশ চোর সিন্ডিকেটকে ধরতে তৎপর রয়েছে বলে জানান ওসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D