২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১
জকিগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ইকবাল আহমদের পক্ষে গণসংযোগ করছেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।বৃহস্পতিবার দিনভর গণসংযোগে ব্যস্ত ছিলেন তারা।
গণসংযোগ শেষে জকিগঞ্জ চৌমুহনী চত্বরে ধানের শীষের নির্বাচনী পথসভায় নেতৃবৃন্দ বলেন, ‘ইকবাল আহমদ একজন সাহসী নেতা, তিনি আন্দোলন সংগ্রাম করে উঠে এসেছেন। অতীতে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে মানুষের কল্যাণে একাত্মভাবে সবার সাথে নিবিড়ভাবে কাজ করেছেন। আজ এমন একটি সময়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন, যখন এদেশে গণতন্ত্র বিপন্ন, মানবাধিকার বিপন্ন।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থেকে জনগণের পক্ষে থাকারও আহ্বান জানান নেতৃবৃন্দ। তারা পৌরবাসীর মুক্তির জন্য ৩০ জানুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে সর্বসাধারণের প্রতি আহবান জানিয়েছেন।
জকিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট কাওসার রশীদ বাহারেরর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, এমরান আহমেদ চৌধুরী, মাহবুবুল হক চৌধুরীসহ জকিগঞ্জ পৌর বিএনপি ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D