|
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১
সাহেদ আহমদ :: আসন্ন জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী ইকবাল আহমদ তপাদারে সমর্থনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জকিগঞ্জের মেয়র প্রার্থী ইকবাল আহমদ এর নির্বাচনী কার্যালয়ে ধানের শীষের এক সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এড. কাওসার রশীদ বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট এমরান আহমদ চৌধুরী,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য ইসতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব প্রমুখ।
পরে প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগকালে বক্তারা বলেন, ‘জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আমাদের দলীয় প্রার্থীই বিজয়ী হবে। জবর-দখল ছাড়া তার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’ভোটারা ভোটের পরিবেশ পেলে ইনশাআল্লাহ জকিগঞ্জ ধানের শীষের প্রার্থী ইকবাল বিজয়ী হবে।
অন্যান্যের মধ্যে নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন- বদরুল হক বাদল, জাহাঙ্গীর শাহ হেলাল, শফিকুর রহমান, তোফায়েল আহমদ চৌধুরী, ময়নুর রাজা মানিক, এড মোস্তাক আহমদ, আক্তার হোসেন রাজু, ইসমাইল হোসেন সেলিম, মাজহারুল ইসলাম সেলিম, আবুল কালাম, মাসুক আহমদ, মঞ্জুর আহমদ, সামসুল ইসলাম লেইছ, দিদার ইবনে তাহের লস্কর, আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন সামুন, কবির আহমদ, ফয়জুর রহমান, হিফজুর রহমান, জিয়াউর রহমান, আনোয়ার হোসেন, রেজাউল হক চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, শাহজাহান চৌধুরী, হাবিবুর রহমান, আশরাফ চৌধুরী, হাফিজ আহমদ সুজন, সুলতান আহমদ প্রমুখ।
এছাড়াও জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D