২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১
মুসলমানদের সবচেয়ে প্রিয় জায়গা কাবা শরিফ। কারণ, এটি আল্লাহ তায়ালার ঘর। এ ঘরের দিকে মুখ করে বিশ্বের সকল মুসলমান নামাজ আদায় করে থাকেন। হজ-ওমরা আদায়ের সময় হাজিরা এ ঘরকেই তাওয়াফ (প্রদক্ষিণ) করে হৃদয়কে প্রশান্ত করে থাকেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এই কাবা শরিফের ঠিক ওপরে দেখা যাবে সুন্দরের প্রতীক চাঁদ। ওই দিন থাকবে চন্দ্র মাসের ১৪তম দিন। রূপার থালার মতো পূর্ণিমার চাঁদ ঝলমল করবে ওই দিন কাবা প্রান্তরে। মন ভরিয়ে দেবে অসংখ্য দর্শকের। অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স সোসাইটির প্রধান প্রকৌশলী মাজিদ আবু জাহরার উদ্ধৃতি দিয়ে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম উর্দু নিউজ এ খবর নিশ্চিত করেছে।
সাবাক নিউজ জানিয়েছে, ২০২১ সালে সৌদি আরবে এটাই সর্বপ্রথম চাঞ্চল্যকর ঘটনা হিসেবে গণ্য হতে যাচ্ছে। কাবা প্রান্তরে চাঁদের কিরণ উপভোগ করার জন্য সৌদি আরবের সব শ্রেণি-পেশার মানুষ অনেক ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
পবিত্র কাবা শরিফের ওপরে এভাবে চাঁদ ওঠাকে অনেকেই সৌভাগ্যের প্রতীক বলে মনে করছেন। তবে অনেকে এই ধারণাকে ইসলামি বিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করেন। তাদের মতে, এ ধরনের বিশ্বাস ইসলামি শরিয়ায় বৈধ নয়।
এর আগে ২০১৮ সালের ২৬ নভেম্বর, এরপরে একই বছর ২৪ ডিসেম্বরে একইভাবে চাঁদকে কাবা শরিফের উপরে দেখা গিয়েছিল। সর্বশেষ দেখা যায় ২০২০ সালের মার্চ মাসে। এভাবে প্রতি বছর কাবা ঘরের ওপর একবারই চাঁদ অবস্থান করে। যা মসজিদে হারামের ডান দিকে অবস্থান করে।
সূত্র : সৌদি গ্যাজেট

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D