১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিলেট বিভাগের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি ২০২১) দুপুরে সিলেট নগরের একটি হোটেলে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি সিলেট বিভাগের আহবায়ক ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ- সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সদস্য ডা.শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী ও হাদিয়া চৌধুরী মুন্নি, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম সাজু জাতীয়তাবাদী যুবদলের সহ সভাপতি মো. আনসার উদ্দিন, জাতীয়তাবাদী ছাত্রদলের যগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শরীফ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আব্দুল কাদের হালিমী, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, জাতীয়তাবাদী কৃষক দল নেতা মাহবুবুর রহমান আউয়াল, জাতীয়তাবাদী মৎসজীবি দলের নেতা জাকির হোসেন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জাসাস সিলেটের সভাপতি জাসিম উদ্দিন প্রমুখ।
গভায় সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির নির্দেশনা এবং পরামর্শে সিলেট বিভাগের জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ে উদযাপন কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D