১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১
মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। কুলাউড়ায় অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও কমলগঞ্জে মোঃ জুয়েল আহমদ বিজয়ী হয়েছেন।
কুলাউড়ায় অধ্যক্ষ সিপার নৌকা প্রতীকে ৪ হাজার ৮৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া পেয়েছেন ৪ হাজার ৬৮৫ ভোট। মাত্র ১৫৩ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হন।
মেয়র পদে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছ প্রতীকে বর্তমান মেয়র শফি আলম ইউনুছ পেয়েছেন ২ হাজার ৯৯৪ ভোট। আর বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ পেয়েছেন ১৭৭৬ ভোট। এই পৌরসভার মোট ভোটার ছিলেন ২০ হাজার ৭৫৯ জন। এর মধ্যে গতকাল নির্বাচনে মোট ভোট কাস্ট হয়েছে ১৪ হাজার ২শ ৯৩ ভোট।
এদিকে, কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ২৪৫১ ভোটের ব্যবধানে ২য় বারের মতো বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী মোঃ জুয়েল আহমদ (নৌকা) পেয়েছেন ৫ হাজার ২৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) মোঃ হেলাল মিয়া (জগ) ২ হাজার ৮০৬ ভোট। এছাড়া, আওয়ামীলীগের আরেক বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) মোঃ আনোয়ার হোসেন (নারিকেল গাছ) পেয়েছেন ২ হাজার ৭৮৭ ভোট ও বিএনপি’র প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৩০১ ভোট। গতকাল শনিবার রাতে কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার এই ফলাফল ঘোষণা করেন।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২য় ধাপে কমলগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এই নির্বাচনে কোনও প্রকার বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D