২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১
ব্রিটেনের ম্যানচেস্টারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী হাজী হেদায়েতুল ইসলাম নবাব খুন হয়েছেন। গাড়ী ছিনতাইয়ে বাধা দিয়ে গুরুতর আঘাত পাওয়ার পর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় ১৪ বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। আইনি বাধ্যবাধকতার কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
ম্যানচেস্টারের টেমসাইটের বাসিন্দা রেস্টুরেন্ট ব্যবসায়ী ও বাঙালি কমিউনিটির পরিচিত মুখ হাজী হেদায়েতুল ইসলাম নবাব (৫৩)। ম্যানচেস্টারের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সাংবাদিক তৈয়বুর রহমান শ্যামল নিহতের স্বজনদের বরাতে জানান, হেদায়েতুল ইসলাম দীর্ঘদিন ধরে ম্যানচেস্টারে বসবাস ও ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ী সিলেটের ওসমানী নগর উপজেলার ওমরপুর ইউনিয়নের মির্জা সৈয়দপুর গ্রামে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মার্পল এলাকায় মার্পল স্পাইস রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টের মালিক ছিলেন তিনি।
ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, গত শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে হেদায়েতুল ইসলাম নবাব নিজের মার্সিডিজ গাড়ি নিয়ে খাবার পৌঁছে দিতে রোমেলি এলাকায় যান। সেই সময় ১৪ বছরের এক শিশু তাকে আঘাত করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নবাব মিয়াকে হাসপাতালে নেওয়া হলে রবিবার (১০ জানুয়ারি) তিনি মারা যান। ছিনতাই হওয়া গাড়িটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।
স্থানীয় পুলিশ কর্মকর্তা লিয়াম বোর্ডেন জানান, মর্মান্তিক এই ঘটনায় ১৪ বছরের এক শিশুকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
নিহতের পুত্র সায়েফ নবাব জানিয়েছেন, তার বাবার জানাজার সময় পরে জানানো হবে।
উল্লেখ্য, বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ হেদায়েতুল ইসলাম নবাবের হত্যাকাণ্ডের ঘটনায় ম্যানচেস্টারের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D