১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১
করোনা ভাইরাসে আক্রান্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর সুস্থ্যতা কামনা করে সিলেটে অবস্থানরত জাতীয় পার্টির কেন্দ্রীয়, জেলা, মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শুক্রবার (১৫ জানুয়ারি) বাদ জুম্মা দরগাহে হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দরগাহে হযরত শাহজালাল (রহ.) এর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা, সিলেটের সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য বশির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাবুল, সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক খান, এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, জাতীয় পার্টি নেতা আহসান হাবীব মঈন, জেলা কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল কালাম তাপাদার, সহ সভাপতি মাহমুদুল আম্বিয়া হোসাইন, ছালিক আহমদ, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, সদস্য সুবেদ আহমদ, শাহী আহমদ, জুনেদ হাসান, আলীম উদ্দিন, জেলা ছাত্র সমাজ সেক্রেটারী আল আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D