১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১
অসামাজিকতার অভিযোগে দক্ষিণ সুরমা থেকে ১৪ নারী পুরুষকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন নারী। বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরস্থ তিতাস আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এসএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/মোঃ রোকনুজ্জামান চৌধুরী পিপিএম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসআই/নূরে আলম সিদ্দিক, এএসআই/বুরহান উদ্দিন, এএসআই/পিপলু সেন, এটিএসআই/শামীম, নারী কং/১১৭৬ শিবানী দাস সহ সঙ্গীয় ফোর্স তাকে সহযোগিতা করেন। আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D