১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১
১৪ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার : সিলেট জেলা বিএনপির সাবেক ১ম যুগ্ম-সম্পাদক ও বর্তমান জেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পিতা সাবেক সরকারী কর্মকর্তা মাহমুদুর রব চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বৎসর। বৃহস্পতিবার ভোর রাত ৩টা ১৫মিনিটের সময় নগরীর বালুচর এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনী’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর নগরীর উত্তর বালুচর আল ইসলাহ ২ নং জান্নাত জামে মসজিদে অনুষ্ঠিত হইবে। জানাজা শেষে হযরত মানিকপীর (রঃ) মাজার সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের ছেলে মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও পরিবারের সদস্যরা।
শোক : সিলেট জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক ও বর্তমান জেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পিতা সাবেক সরকারী কর্মকর্তা মাহমুদুর রব চৌধুরীর মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার।
তিনি এক শোক বার্তায় মাহমুদুর রব চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D