১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
সিলেটের ওসমানীনগরে লাইসেন্স করা বন্দুকের গুলিতে ইব্রাহিম আহমদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উসমানপুর ইউনিয়নের চক ইছামতি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলামের ছেলে। গত মঙ্গলবার বন্দুক পরিষ্কার করার সময় অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইছামতি গ্রামের প্রবাসী নজরুল ইসলামের মা মোছা. ছালেহা খাতুনের নামে লাইসেন্স করা একটি দুই নালা বন্দুক রয়েছে। মঙ্গলবার বিকেলে গুলি ভর্তি বন্দুকটি পরিষ্কার করার জন্য তাদের আত্মীয় এবং ব্যক্তিগত গাড়ি চালক ফরহাদ আহমদকে (৪০) দেয়া হয়। এক পর্যায়ে অসাবধানতাবশত বন্দুক থেকে গুলি বের হয়ে শিশু ইব্রাহিমের বুকের বাম পাশে লাগে। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহত শিশুর মামা কামরুল ইসলাম বলেন, লাইসেন্সকৃত বন্দুকটি পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গুলি বের হয়ে ইব্রাহিমের বুকে লেগে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, গুলি লোড করা অবস্থায় বন্দুকটি পরিষ্কার করার সময় গুলি বের হয়ে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফরহাদকে পুলিশ হেফাজতে আনা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D