২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ভিত্তিহীন মিথ্যা মামলায় চার্জ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে পাঠানো এক ই-মেইল বার্তায় নেতৃবৃন্দ বলেন, সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলায় নোয়াখালীর দায়রা জজ আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করা হয়েছে।
মহামারী করোনা ভাইরাসে গোটা বিশ্ব যখন সঙ্কটে তখন বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের লাগামহীন লুটপাট ও দুর্নীতির ব্যর্থতা ঢাকতেই এই পরোয়ানা জারি করা হয়েছে বলে দেশের মানুষ মনে করে।
তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে, ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। কারণ তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আর এটিই বর্তমান ভোটারবিহীন, অবৈধ সরকার ও প্রধানমন্ত্রীর আতঙ্কের কারণ।
প্রধানমন্ত্রী জানেন, তারেক রহমানই হচ্ছেন এদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক। তিনি যেদিন এদেশে ফিরে আসবেন, সেদিনই এই সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে। এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর তাদের এতো ক্ষোভ, প্রতিহিংসা।
নেতৃবৃন্দ অবিলম্বে এ ধরনের মিথ্যা মামলায় জারি করা পরোয়ানা প্রত্যাহার এবং দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকারকে আহ্বান জানান।
বিবৃতিদাতারা হলেনঃ কমিটির উপদেষ্টা নাজমুল হাসনাত চৌধুরী রেশাদ, কামাল হোসেন লিলু ও কাদের আজাদ।
কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মারুফ হোসেন খান, সহ-সভাপতি আব্দুস সালাম, শাহদাত খন্দকার খোকন ও আফজাল আহমদ রিপন, সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ, যুগ্ম-সম্পাদক হাসান আহমদ ও বেলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক রুহেল খান, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর নূর, কোষাধ্যক্ষ আল আমিন, দফতর সম্পাদক কামাল সরকার, প্রচার সম্পাদক এমাদ উদ্দিন, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তারেক লস্কর, আপ্যায়ন ও সমাজ সেবা সম্পাদক কূনু আহমদ, সদস্য শোয়েব খান, শাহ সাফি এপোলো, বদরুল ইসলাম রুমন ও রিফাত উদ্দিন সাদমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D