১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১
সিলেটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর পৃথক অভিযানে চার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) সিলেট ও হবিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন পান্তুমাই এলাকা থেকে গোলাপগঞ্জ থানার উত্তর বাঘা আনসার মহল্লা এলাকার মৃত সিতাব আলীর ছেলে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মখছুদ মিয়া (৩২)-কে গ্রেফতার করা হয়।
অপর অভিযানে সোমবার বিকেল সোয়া ৩টায় শাহপরান থানাধীন সিলেট শহরতলির ইসলামপুর আবাসিক এলাকা থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মোহাম্মদপুর এলাকার মৃত হাতেম উল্লাহর ছেলে মো. ছইল মিয়া (৬৫)-কে গ্রেফতার করে র্যাব।
একই দিন র্যাবের অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন চৌরাস্তার বাস স্টেশনএলাকা থেকে বানিয়াচং থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ২ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- বানিয়াচং থানার বড়ইউরি এলাকার মৃত আমির আহমদের ছেলে মোতাহের মিয়া (৩২) ও একই এলাকার ছকিল আহমদের ছেলে সাবলাল মিয়া ওরফে আব্দুল আওয়াল (৩৫)।
পরে গ্রেফতারকৃ চাজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D