১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১
দি এইডেড হাইস্কুলের সাবেক শিক্ষক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক তানু মিয়া আর নেই। রবিবার রাত ৯টা ৪০ মিনিটে নগরীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দুই পুত্র ও পাঁচ কন্যাসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।তিনি নগরীর জল্লারপারে বাসিন্দা, মরহুমের দ্বিতীয় পুত্র এহছানুল হক তাহের জানান, তার বাবার নামাজে জানাজা আজ বাদ যোহর নগরীর জল্লারপাড় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে দরগাহ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি ১৯৫১ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এইডেড হাইস্কুলে শিক্ষকতা করেন।
পারিবারিক সূত্র জানায়, তিনি গত ৬ বছর ৮ মাস থেকে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। রোববার হঠাৎ করে মোহাম্মদ ফজলুল হক আরো অসুস্থ হয়ে পড়লে মধুশহীদস্থ আল রাইয়ান মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D