২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে করোনাভাইরাসের টিকা নেবেন বলে জানিয়েছে বাইডেনের ট্রানজিশন টিমের কর্মকর্তারা।
দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শুক্রবার টিকা নেবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।
টিকা নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব আছে তা দূর করে তাদের আস্থা বাড়ানোর লক্ষ্যে বাইডেন ও পেন্স, উভয়েই জনসম্মুখে টিকা নেবেন।
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এসব পদক্ষেপের মাধ্যমে প্রাণঘাতী মহামারীর বিরুদ্ধে কিছুটা হলেও প্রতিরোধের দেয়াল গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া টিকার বিষয়ে জনগণের আস্থা তৈরির চেষ্টা করছে।
বুধবার এক অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘আমি লাইনের সামনে থাকতে চাইনি কিন্তু আমি নিশ্চিত করতে চাই, এটি নেওয়া যে নিরাপদ আমরা আমেরিকার জনগণকে তা দেখিয়েছি।’
৭৮ বছর বয়সী এ ডেমোক্র্যাট তার বয়সের কারণে করোনাভাইরাসের জন্য বিবেচিত ‘অতি ঝুঁকিপূর্ণ’ শ্রেণিতে আছেন।
২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন বাইডেন। দায়িত্ব নেওয়ার পর করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এদিকে কখন ট্রাম্পের জন্য টিকা নেওয়া সবচেয়ে ভালো হবে, তার চিকিৎসক দল এটি নির্ধারণ করার পরপরই প্রেসিডেন্টকে টিকা দেওয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকেনানি।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারচলাকালে অক্টোবরের প্রথমদিকে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন ট্রাম্প। তখন হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাকে।
গত শুক্রবার ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস টিকা জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন করে যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্য প্রশাসন (এফডিএ) । চলতি সপ্তাহ থেকে দেশটিতে এই টিকা দেওয়া শুরু হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D