২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০
বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের গ্রুপ পর্ব। সোমবার (১৪ ডিসেম্বর) থেকে শুরু হবে সেরা চার দলকে নিয়ে প্লে-অফ রাউন্ড। যেখানে শিরোপার জন্য লড়বে গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা এবং ফরচুন বরিশাল।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের গ্রুপ পর্বে সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি ব্যাটে-বলে আধিপত্য বিস্তার করেছেন নবীন ক্রিকেটাররাও। ব্যাট হাতে সবচেয়ে সফল গাজী গ্রুপ চট্টগ্রামের ওপেনার লিটন দাস। ৭ ম্যাচে ৩০৬ রান তার। দ্বিতীয় স্থানে রয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ৮ ম্যাচে তার রান ৩০২। সমানসংখ্যক ম্যাচে এক রান কম রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তালিকার চার নম্বরে রয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের আরেক ওপেনার সৌম্য সরকার। ৮ ম্যাচে ২৫৩ রান করেছেন সৌম্য। তালিকার পাঁচ নম্বরে রয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। ৮ ম্যাচে তার রান ২৪৩।
বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৭ ম্যাচে তার শিকার ১৬ উইকেট। ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ফরচুন বরিশালের বোলার কামরুল ইসলাম রাব্বি আছেন দুইয়ে। ১৩টি করে উইকেট নিয়েছেন জেমকন খুলনার শহিদুল ইসলাম ও বেক্সিমকো ঢাকার মুক্তার আলী। বেক্সিমকো ঢাকার রবিউল ইসলাম রবি ও গাজী গ্রুপ চট্টগ্রামের শরিফুল ইসলাম শিকার করেছেন ১২ টি করে উইকেট।
ব্যক্তিগত শতক হাঁকানোর দিক দিয়ে এগিয়ে আছেন তরুণরা। টুর্নামেন্টে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে মোট তিনটি। তিনটিই এসেছে তিন তরুণের ব্যাট থেকে। টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরিটি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এ ম্যাচেই সেঞ্চুরি করেন পারভেজ হোসেন ইমন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শতকের দেখা পেয়েছেন বেক্সিমকো ঢাকার মোহাম্মদ নাঈম শেখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D