১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ২২ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেটের ১৯ এবং মৌলভীবাজারের ৩ জন।
সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬২৫ জন। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৯১৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪১৬ জন, হবিগঞ্জে ১৫৭৭ জন এবং মৌলভীবাজারের ১৭১৮ জন সুস্থ হয়েছেন।
একই সময়ে আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ২৮ এবং মৌলভীবাজারের দুজন।
এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮২২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৫৯৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫, হবিগঞ্জে ১ হাজার ৯১১ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে সোমবার পর্যন্ত সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার ১৮৪ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন মারা গেছেন।
সোমবার (৭ ডিসেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯৯৬ জন। এরমধ্যে ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে সোমবার (৭ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২১ হাজার ৩২৭ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২১ হাজার ১৫৪ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৭৩ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D