কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মহানগর যুবলীগের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মহানগর যুবলীগের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে মহানগর যুবলীগের সদস্য ছাড়াও ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে অপরাজনীতি করার চেষ্টা করা হলে তা জনগণকে সাথে নিয়ে যুবলীগ তা প্রতিহত করবে। একদল চিহ্নিত মৌলবাদী সন্ত্রাসী হামলা জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করছি।’-বিজ্ঞপ্তি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট