১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইসলাম উদ্দিন (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা যায় ছেলে নাজমুল হোসেনের (২০) যাঁতির আঘাতে ইসলাম উদ্দিনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার বাদাঘাট-সুনামগঞ্জ সড়কের কলাপট্টিতে এ ঘটনা ঘটে। মৃত ইসলাম উদ্দিন তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। তিনি দুই ছেলে ও তিন মেয়ের বাবা ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ইসলাম উদ্দিন একসময় বাদাঘাট বাজারের ভালো ব্যবসায়ী ছিলেন। পাঁচ-ছয় বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। বাড়িতে ও ছেলের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে প্রতিনিয়ত গালিগালাজ করতেন তিনি।
শনিবার রাতে বাজারের কলাপট্টিতে ষ্টেশনারী মালামাল বিক্রেতা নাজমুল হোসেনের দোকানের সামনে এসে ইসলাম উদ্দিন চিৎকার-চেঁচামেচি করলে ছেলে নাজমুল ক্ষিপ্ত হয়ে তার মাথায় যাঁতি দিয়ে আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ইসলাম উদ্দিনের। ঘটনার পর নাজমুল পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বলেন, ঘাতক ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D